পারিবারিক বিরোধ মানসিকভাবে কঠিন সময়। এ সময়ে প্রয়োজন গোপনীয়তা, ধৈর্য ও সঠিক আইনি পথ। Lawyer Dhaka ঢাকার পারিবারিক আদালত ও কাজী অফিসে তালাক, দেনমোহর, ভরণপোষণ ও সন্তানের হেফাজত সংক্রান্ত কাজ পরিচালনা করে।
আমাদের পারিবারিক আইন সেবা
- তালাকের নোটিশ ও রেজিস্ট্রেশন — তালাকের নোটিশের নিয়ম
- স্ত্রীর পক্ষে তালাক (তালাক-এ-তৌফিজ) ও বিবাহবিচ্ছেদের মামলা
- দেনমোহর ও ভরণপোষণ আদায়ের মামলা
- সন্তানের হেফাজত ও অভিভাবকত্ব — বিস্তারিত
- প্রবাস থেকে তালাক — বাংলা গাইড · English guide
- কোর্ট ম্যারেজ ও বিবাহ রেজিস্ট্রেশন সংক্রান্ত পরামর্শ
- যৌতুক ও পারিবারিক সহিংসতার মামলা
- পারিবারিক আপস-মীমাংসা ও সমঝোতা চুক্তি
খরচ কেমন?
তালাকের খরচে কাজী অফিসের ফি, নোটিশ পাঠানোর খরচ ও আইনজীবীর ফি থাকে। বিস্তারিত পড়ুন: বাংলাদেশে ডিভোর্স দিতে কত টাকা লাগে? আপনার ক্ষেত্রে মোট খরচ কাগজপত্র দেখে আগেই জানিয়ে দেওয়া হয়।
প্রথম পরামর্শে যা আনবেন
- কাবিননামার কপি
- উভয় পক্ষের জাতীয় পরিচয়পত্র
- সন্তানদের জন্মনিবন্ধন (থাকলে)
- বিরোধ সংক্রান্ত মেসেজ, চিঠি বা পূর্ববর্তী মামলার কাগজ
সাধারণ প্রশ্ন
আলোচনা কি গোপন থাকবে?
হ্যাঁ। আইনজীবী-মক্কেলের আলোচনা পেশাগতভাবে গোপনীয়।
স্বামী/স্ত্রী বিদেশে থাকলে তালাক সম্ভব?
হ্যাঁ, আমমোক্তারনামা ও নোটিশ প্রক্রিয়ার মাধ্যমে সম্ভব। দেখুন প্রবাস থেকে আমমোক্তারনামা।
তালাকের পর সন্তান কার কাছে থাকবে?
এটি সন্তানের বয়স, কল্যাণ ও পরিস্থিতির উপর নির্ভর করে; বিরোধ হলে পারিবারিক আদালত সিদ্ধান্ত দেন।
আপনার মামলা নিয়ে পরামর্শ প্রয়োজন?
Lawyer Dhaka — বামিক্স ভবন, ২০ কোর্ট হাউস স্ট্রিট, কোতোয়ালী, ঢাকা-১১০০।
যোগাযোগ করুন →
এই লেখাটি সাধারণ আইনি তথ্যের জন্য, নির্দিষ্ট মামলার আইনি পরামর্শ নয়। আইন ও ফি সময়ের সাথে পরিবর্তিত হতে পারে; সিদ্ধান্ত নেওয়ার আগে একজন আইনজীবীর সাথে কথা বলুন।
